বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শাহিন জামান, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৫ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ ঝাউরানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই নারী হলেন—রোমিছা বেগম (৪০) ও আছিয়া বেগম (৬০)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই দুই নারীকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ২২ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক দুই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন