চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক অমিত গুহ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফিজ উল্লা দর্জি বিষয়টি নিশ্চিত করে জানান, সুরভীর রিমান্ড সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেন।
তিনি আরও জানান, এর আগে একইদিন দুপুরে পুলিশের পক্ষ থেকে সুরভীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে ওই আদেশ রিভিউয়ের আবেদনের পর জামিন সংক্রান্ত নতুন আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

