বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টাঙ্গাইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট।।

টাঙ্গাইল সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সদর উপজেলার কাগমারী এলাকায় করটিয়া ইউনিয়নের “আজাদ ট্রেডার্স” ও “জামান ট্রেডার্স”-কে ৫০ হাজার টাকা করে এবং “আসমা ট্রেডার্স”-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ভোক্তারা সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার পাবেন।

তিনি আরও বলেন, গ্যাসের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের প্রতি সচেতন হতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন