বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আমতলীতে খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের কোরআন খতম ও শোকসভা

রাশিমুল হক রিমন, আমতলী (বরগুনা)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ‘মাদার অব ডেমোক্রেসি’
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার আমতলীতে সাংবাদিক ইউনিয়নের
উদ্যোগে ব্যতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে আমতলী ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত এ
শোকসভায় শতাধিক কোরআনের হাফেজ একযোগে কোরআন খতম করেন।
পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পরিতোষ কর্মকারের সভাপতিত্বে
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির
আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা
বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি, পৌর
বিএনপির আহ্বায়ক মোঃ কবির ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি
একেএম খায়রুল বাশার বুলবুল এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ
রুহুল আমিন টিপু।
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়নের সাবেক
সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য
দেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন,
সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক
রাশিমুল হক রিমন, সহ-সভাপতি ইকবাল আহমেদ তালুকদার, সাংবাদিক মোঃ
রিপন মুন্সি, মোঃ ফখর উদ্দিন তহসিন ও এইচ এম রাসেল।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ। দোয়া
শেষে এতিম ও কোরআনের হাফেজদের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ জালাল উদ্দিন ফকির বলেন,
গৃহবধু থেকে শুরু করে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সফল
প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম
ও ত্যাগে ভরপুর। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা জাতি চিরদিন স্মরণ
করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন