শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের ভাঙচুর, ২৪ জন আটক

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ীদের বিক্ষোভে অশান্তি ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে ভবনের ভেতরে ভাঙচুর চালায়। আইনশৃঙ্খলা বাহিনী ২৪ জনকে আটক করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা হঠাৎ করে হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও সেনা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের ফলে বিটিআরসি ভবনের করিডোর ও প্রধান ফটকের কাঁচের ক্ষতি হয়েছে।

ভিতরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ, সেনা ও র‌্যাব এখনো ভবনের আশেপাশে নিরাপত্তা বজায় রেখেছে।

সূত্র জানায়, এনইআইআর বাস্তবায়নের ফলে স্টকে থাকা অবিক্রীত ফোনগুলোর নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় ব্যবসায়ীদের অসন্তোষ তৈরি হয়েছে। এ সংক্রান্ত সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন