শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ ছাড়াও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, দেশি ও বিদেশি রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিরা জানাজায় অংশ নেন।

দুপুর পৌনে ৩টার দিকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, দেশটির ইতিহাসে এটি সর্ববৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হচ্ছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের মধ্যে ও বাইরে মানুষের ঢল এমনভাবে দেখা গেছে যে, উড়ালসড়কও জনস্রোতে বন্ধ হয়ে যায়।

জানাজা শেষে মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন