শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং-এর মহাপরিচালক ইশরাত জাহানসহ অন্যান্য কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা তাকে স্বাগত জানান।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়েই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার ও জনগণের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এস জয়শঙ্কর ঢাকা সফর করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন