শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হবে না

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সূচি অপরিবর্তিত থাকবে। কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রার্থীরা ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭.৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

সচিব আখতার আহমেদ আরও বলেন, “সমস্ত প্রার্থী ও রাজনৈতিক দল যেন তফসিল অনুযায়ী প্রস্তুতি নিতে পারে, তার জন্য কোনো সময় বৃদ্ধি করা হবে না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন