বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট

ডেস্ক রিপোর্ট।।

দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আজ (২৮ ডিসেম্বর) রোববার বিকেল ৪:৩০টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং আন্দোলনরত ৮ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী আটটি দল হলো:

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফ আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

আহ্বায়ক দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নাগরিক বিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোর অবস্থান তুলে ধরা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন