মগবাজার মুক্তিযুদ্ধ গলির সামনে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নিহত হয়েছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানিয়েছেন, বোমা নিক্ষেপের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তি বোমা নিক্ষেপ করেন। বোমাটি একজন যুবকের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ এখনো হত্যাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

