বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বড়দিনে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ডেস্ক রিপোর্ট।।

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে চলমান আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বন্ধ থাকবে। বড়দিন উপলক্ষে সরকারি ছুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের সব কার্যক্রমও বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, বড়দিন উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ভারতের সঙ্গে যাত্রী চলাচল কোনো বাধা ছাড়াই চলবে। ভারতীয় পণ্য খালাস ট্রাকও নিজ দেশে ফেরত যেতে পারবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন নিশ্চিত করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় বন্দর কার্যক্রম বন্ধ থাকবে এবং শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন