শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) নিজ ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, পুলিশ রিপোর্ট আসার পর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ অনুযায়ী সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে।

এর আগে, হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে ইনকিলাব মঞ্চও দাবি জানিয়েছিল। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যার ঘটনায় একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নেওয়া হবে।

জাবের আরও বলেন, “আমরা কোনো তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’ চাই না। হত্যাকারীদের বিরুদ্ধে স্বচ্ছ ও প্রকাশ্য বিচার করতে হবে।”

এই ঘোষণার মাধ্যমে আশা করা যাচ্ছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন