বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের অ্যাকাউন্টিবিলিটি কোর্টের বিশেষ জজ শাহরুখ আরজুমান্দ। একই সঙ্গে প্রত্যেককে ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ ছিল, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত উপহার নিয়ে প্রতারণা করা। এই রায় দেওয়ার মাধ্যমে আদালত ইমরান ও বুশরার বিরুদ্ধে তীব্র শাস্তির নির্দেশ দিয়েছে।

ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই রায়কে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। পিটিআই নেতা আসাদ কায়সার ও মহাসচিব সালমান আকরাম রাজা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কারাবন্দি ইমরান খান বলেছেন, “আমি কোনো কিছুর জন্য ক্ষমা চাইব না এবং আমার অবস্থানে অঙ্গীকারাবদ্ধ থাকব। সমর্থকদের আন্দোলনের প্রস্তুতিও নিতে বলেছেন তিনি।”

ইমরান খানকে ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছিল, পরে ইসলামাবাদে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। নিরাপত্তাজনিত কারণে আদালতের এজলাসও কারাগারে বসানো হয়েছিল।

তোশাখানা সংক্রান্ত এই মামলাটি ইমরান ও তার স্ত্রীয়ের বিরুদ্ধে দ্বিতীয় রায়; এর আগে একটি মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে ইসলামাবাদ হাইকোর্ট মওকুফ করেছিল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন