বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভোলায় ড্রেজার মালিককে দেড় লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট।।

ভোলার তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. হারুন (৫৫), তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার বাসিন্দা এবং মো. সুলতান আহমেদের ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের তেতুলিয়া নদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ মো. হারুনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ড্রেজার মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তেতুলিয়া নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন