বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাশিয়ার তেল স্থাপনা-টহল জাহাজে ইউক্রেনের হামলা

ডেস্ক রিপোর্ট।।

রাশিয়ার তেল অবকাঠামো ও সামরিক টহল জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউক্রেনীয় জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানান, ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার ফিলানোভস্কি তেল স্থাপনার একটি ড্রিলিং প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কাস্পিয়ান সাগরের কাছে একটি সামরিক টহল জাহাজেও আঘাত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে কিয়েভ মস্কোর তেল অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, শুক্রবারের এই হামলাই প্রথমবারের মতো একটি টহল জাহাজ লক্ষ্য করে চালানো হয়েছে।

এদিকে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, গভীর রাতে চালানো হামলায় সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা টেলিগ্রামে জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামোতে আঘাত হানেছে। ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপারের বরাতে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলা পিভডেনি বন্দরে সংঘটিত হয়েছে, যা ওই অঞ্চলের তিনটি বন্দরের মধ্যে একটি।

সাম্প্রতিক এই হামলা এবং প্রতিহামলা ক্রমশ উত্তেজনা বাড়াচ্ছে ইউক্রেন-রাশিয়া সংঘাতের এলাকায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন