শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

আমাদের শির কখনো নত হবে না, এ মন্ত্র দিয়ে গেছো হাদি: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তার প্রতি শ্রদ্ধা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “প্রিয় ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তোমার শেখানো মন্ত্র বুকে ধারণ করতে এসেছি। আমাদের শির কখনো নত হবে না—এই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছ। ওসমান হাদি তুমি হারিয়ে যাবে না। যুগ যুগ ধরে তুমি আমাদের মনে বেঁচে থাকবে। তোমার স্মরণ করে জাতির অগ্রগতির পথে আমরা এগিয়ে চলবো।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়, যেখানে প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

তিন দিনের চিকিৎসা শেষে সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন