শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

লাখো জনতার উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে শুরু হয়।

লাখো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা।

এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগের দিন নামাজের সময় দুপুর আড়াইটার জন্য ঘোষণা করা হয়েছিল।

সংবর্ধনার সময় জনসাধারণকে কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এছাড়া সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন