জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজ আদায় করেছেন ছাত্রজনতা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার পরপরই সেখানে তারা নামাজে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ের পর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেন। এ সময় পুরো এলাকায় শান্ত ও শৃঙ্খল পরিবেশ বজায় ছিল।
ঘটনাটি ঘিরে সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

