শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

কবি নজরুলের সমাধির পাশে দাফন করা হবে শহীদ ওসমান হাদিকে

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের দিকে যাত্রা শুরু করেছে। মরদেহ রাখার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।

শহীদ ওসমান হাদির পরিবার দাবি করেছেন তাকে কবি নজরুলের পাশে সমাহিত করার, এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার আয়োজন করার। এই কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে।

সংগঠনটি ফেসবুক পোস্টে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে, “ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবে যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে। সহিংসতার সুযোগও কেউ না পায়।”

মরদেহ দর্শনের কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন