শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় দুটি স্থাপনাতেই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে শাহবাগ এলাকা থেকে একটি মিছিল নিয়ে বিক্ষুব্ধ লোকজন প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে মিছিল থেকে কিছু ব্যক্তি কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। একই সঙ্গে ভবনের সামনের অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়।

একই সময়ে ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে। সেখানে বিক্ষুব্ধ জনতা ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামলার বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন