শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপি নেত্রী রুমী

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমী (৩২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ হোস্টেলটির পঞ্চম তলার একটি কক্ষ থেকে রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি এনসিপির ধানমন্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া কয়েকটি স্ট্যাটাস ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সর্বশেষ স্ট্যাটাসে তিনি ওসমান হাদির নাম উল্লেখ করে লেখেন, “ইয়া আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার।” এর আগের দিন আরেকটি পোস্টে একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, “একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না।”

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ জানতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন