শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

ওসমান হাদির ভাইকে ফোন করলেন প্রধান উপদেষ্টা, সহযোগিতার নিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টার এই ফোনালাপে প্রধান উপদেষ্টা হামলার ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা জানান,
“ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ অত্যন্ত ব্যথিত। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে সর্বোচ্চ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা এবং পুলিশ–নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঘটনার দ্রুত সমাধান ও অপরাধীদের গ্রেপ্তারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।a

টেলিফোনে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন,
“হাদির চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে। প্রয়োজনে দেশে বা বিদেশে—যেখানেই দরকার হোক—সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন,
“হাদি আমাদের সবার স্নেহের মানুষ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন।”

প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন