বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তানের আইএসপিআর প্রধানের বিতর্কিত আচরণ: নারী সাংবাদিককে চোখ মারা নিয়ে তোলপাড়

ডেস্ক রিপোর্ট।।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের একজন নারী সাংবাদিককে লক্ষ্য করে চোখ মেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের প্রধান (আইএসপিআর) আহমেদ শরিফ চৌধুরী। গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে আইএসপিআরের সদরদপ্তরে ঘটেছে এ ঘটনা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাওয়ালপিন্ডিতে আইএসপিআর সদরদপ্তরে একটি সংবাদ সম্মেলনের সময় তিনি জিও নিউজ উর্দুর সাংবাদিক আবসা কোমালকে চোখ মেরেছেন।

ভিডিওতে দেখা যায়, কোমাল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত একটি প্রশ্ন করেন। তিনি বলেন:
“আপনার বলা তিনটি কথা যেমন ইমরান খান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রদ্রোহী এবং দিল্লির পুতুল— অতীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিল, তা কি এগুলো থেকে আলাদা? ভবিষ্যতে কি আরও অভিযোগ যুক্ত হতে পারে?”

উত্তরে আইএসপিআর প্রধান মন্তব্য করেন, “চতুর্থ পয়েন্ট হিসেবে যোগ করতে পারেন—তিনি একজন মানসিক রোগী।” এরপর তিনি কোমালকে চোখ মারেন এবং হালকা হাসি দেখান।

ভিডিওটি প্রকাশের পর পাকিস্তানের নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। এক নেটিজেন এক্সে লিখেছেন, “গণতন্ত্র পাকিস্তান থেকে উঠে গেছে। প্রধানমন্ত্রী এখন পুতুলের মতো।” অন্য একজন মন্তব্য করেছেন, “তিনি পেশাদার সেনা কর্মকর্তা নন।” আরেক নেটিজেন বলেন, “সেনাবাহিনী কতটা অপেশাদার, তা এই ভিডিও প্রমাণ করছে। কোনো সৈনিক কীভাবে এমন আচরণ করতে পারে?”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন