বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শিশু সাজিদকে উদ্ধারে তৎপর ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আবারও গর্তে বিশেষ ক্যামেরা নামানো শুরু হয়।

এর আগে ঘটনাস্থলে ব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি জানান, প্রায় ২০০ ফুট গভীর গর্ত থেকে কাউকে তাৎক্ষণিক উদ্ধারের মতো প্রযুক্তি পৃথিবীর কোথাও নেই। তাই নিরাপত্তা বজায় রেখে পাশেই আরেকটি গর্ত তৈরি করে সমান্তরালভাবে অনুসন্ধান চালানো হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রথম দফায় ক্যামেরা ৩৫ ফুট পর্যন্ত নামানো হলেও শিশুটিকে দেখা যায়নি। সর্বশেষ ৪৫ ফুট গভীর পর্যন্ত ক্যামেরা নামাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। “আমরা সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি, কোনো ধরনের পদ্ধতিগত ত্রুটি নেই,” বলেন তিনি।

বুধবার শিশু সাজিদ গর্তে পড়ে যাওয়ার পর থেকেই রাতদিন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় করলেও নিরাপত্তার স্বার্থে এলাকাটি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন