বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চীনে সাবেক সরকারি কর্মকর্তার ঘুষকাণ্ডে মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক রিপোর্ট।।

চীনের একটি উচ্চপদস্থ সাবেক সরকারি কর্মকর্তা মোটা অংকের ঘুষ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বাই তিয়ানহুই ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে চায়না সিটিক ফাইন্যানসিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এই সময়কালে তিনি ১৫ কোটি ৬০ লাখ ডলার ঘুষ নেন বলে অভিযোগ আনা হয়েছিল।

বিচারপতি বাইকে সরকারি ক্ষমতার সুযোগ নিয়ে বিপুল অর্থ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত করেন। ২০২৩ সালের মে মাসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সর্বোচ্চ আদালতে আপিলের সুযোগ থাকলেও তা খারিজ করা হয় এবং সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতি রোধে কড়াকড়ি অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে সরকারি কর্মকর্তাদের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন