বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১০, আটক ৩ মানবপাচারকারী

ডেস্ক রিপোর্ট।।

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় এলাকা থেকে দেশীয় বন্দুকসহ তিনজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। একই অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (৮ ডিসেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা মারিশবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

উদ্ধারকৃত: নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন, আটক মানবপাচারকারী: ৩ জন, জব্দ সামগ্রী: ১টি দেশীয় বন্দুক

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারীরা বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। পাশাপাশি ভুক্তভোগীদের ভয়-ভীতি প্রদর্শন ও আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল তারা।

মো. সিয়াম-উল-হক জানান, উদ্ধার ব্যক্তি, জব্দ আগ্নেয়াস্ত্র এবং আটক পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মানবপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালাবে বলে জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন