শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্পের অনুমোদন

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে সরকার প্রায় ২০০ কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, ‘বায়তুল মোকাররম আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প’-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৯৯ কোটি টাকা, যার অর্থায়নের অনুমোদন ইতোমধ্যেই পাওয়া গেছে। প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে অভ্যন্তরীণ আধুনিক সংস্কার,উন্নত স্যানিটেশন ব্যবস্থা,বহিরাঙ্গণে ছাউনি নির্মাণ,নতুন অফিস ভবন ও মিনার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, “ইনশাল্লাহ খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু করতে পারব। মসজিদে ইবাদতের জন্য সেরা পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এ সময় মসজিদের পরিচ্ছন্নতা রক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন ধর্মবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, “যত্রতত্র আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহার করতে হবে। অযুখানা ও টয়লেট পরিষ্কার রেখে সবার ব্যবহারের উপযোগী রাখাই আমাদের দায়িত্ব।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন