শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

আরো দুই নতুন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

ডেস্ক রিপোর্ট।।

নতুন রাজনৈতিক দল হিসেবে শিগগিরই নিবন্ধন পেতে যাচ্ছে আমজনতার দল ও জনতার দল। দীর্ঘ ১৩৪ ঘণ্টার অনশনের পর নিবন্ধনের দাবি জোরালো করা আমজনতার দলের চেয়ারম্যান তারেক রহমানের দলের পাশাপাশি জনতার দলও সব শর্ত পূরণ করায় নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছে।

ইসির দায়িত্বশীল সূত্র জানান, কয়েক ধাপ তদন্ত ও পুনঃতদন্ত শেষে দুই দলের জেলা ও উপজেলা পর্যায়ের সক্রিয় উপস্থিতি নিশ্চিত হওয়ায় তাদের নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “পুনঃতদন্তে দেখা গেছে, আমজনতার দল ও জনতার দল— উভয়ই নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাঠামো ও সংগঠন বিস্তার করেছে। তাই কমিশন নীতিগতভাবে সম্মতি দিয়েছে।”

তিনি আরও জানান, দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর সুযোগ দিতে ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রেখে একটি বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। কমিশনের চূড়ান্ত অনুমোদন পাওয়া সাপেক্ষে শুক্রবারই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

এর আগে আরও দুটি দল— এনসিপি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—কে নতুন দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

নতুন দলগুলো নিবন্ধন পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ভারসাম্য সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন