রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল। কেন্দ্রস্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে।
এর আগে, চলতি সপ্তাহের সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রাত ১২টা ৫৭ মিনিটের দিকে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া অঞ্চলের বাসিন্দারা কম্পন টের পান।

