বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুয়াকাটায় জামায়াতের বিশেষ দোয়া ও মিলাদ

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামীর কুয়াকাটা পৌর শাখা।

রোববার বাদ আসর কুয়াকাটা পৌরসভার কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর জামায়াতের সাবেক আমির ও কুয়াকাটা পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা মাইনুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে লতাচাপলী ইউনিয়ন জামায়াতের আমির রাসেল মুসুল্লি, কুয়াকাটা পৌর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির মৃধা, এবং স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মাওলানা মান্নান বলেন, “বেগম খালেদা জিয়া জাতির একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি।”

রাসেল মুসুল্লি বলেন, “দেশের মানুষের ভালোবাসা পাওয়া নেত্রী খালেদা জিয়া বর্তমানে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। আমরা তার আরোগ্য কামনা করছি।”

স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন