সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর মোছাফ্ফাহ এলাকায় দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। একই অনুষ্ঠানে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম শাহাদাৎবার্ষিকী উপলক্ষেও দোয়া করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) মোছাফ্ফাহ সানাইয়া–৬ নম্বর এলাকার একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ কামাল। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন ক্বারি আজিমুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুছা আল মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আবুধাবীর বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম।
এ ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন—মোছাফ্ফাহ বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান, মহিলা সম্পাদিকা আমেনা বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আলমগীর, দেলোয়ার হোসেন, মো. মাহবুব, মো. জাফর, মো. আলম, মোহাম্মদ ফারুক, শওকত আলীসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।

