বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

এবার ভারতের মণিপুরে ৩.৫ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট।।

ভারতের মণিপুর রাজ্যে বৃহস্পতিবার ভোর ৫টা ৪২ মিনিটে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এর আগে, ভুটান ও বঙ্গোপসাগরে ক্ষুদ্র মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। বুধবার রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

একই সময়ে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পটি পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর আগে, বুধবার দিবাগত রাত ১২টায় ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কম্পন সাধারণত ক্ষয়ক্ষতি কম হয়, তবে প্রাকৃতিক সতর্কতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন