মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন: গভর্নর

ডেস্ক রিপোর্ট।।

দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ২০২৭ সালের জুলাই থেকে ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন পদ্ধতি চালু হলে লেনদেনে আর ক্যাশ আউটের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে গভর্নর বলেন, “লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটালাইজেশনের বিকল্প নেই। আন্তঃলেনদেন ব্যবস্থা স্বচ্ছতা বাড়াবে, দুর্নীতি কমাবে এবং রাজস্ব সংগ্রহ সহজ করবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এবং গেটস ফাউন্ডেশন সমর্থিত মোজোলুপের মধ্যে আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম স্থাপনের জন্য একটি চুক্তি সই হয়। নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে বলে জানান গভর্নর।

তিনি জানান, নতুন প্ল্যাটফর্মটির নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (IIPS)। এ সিস্টেমের মাধ্যমে দেশের সব আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন তাৎক্ষণিক ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন