বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভিয়েতনামে প্রবল বন্যা–ভূমিধসে মৃত্যু ৯০ ছাড়াল, নিখোঁজ অন্তত ১২

ডেস্ক রিপোর্ট।।

ভিয়েতনামে টানা অঝোর বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ধারাবাহিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এখনো ১২ জনকে খুঁজে পাচ্ছে না উদ্ধারকর্মীরা—রবিবার সরকারিভাবে এমন তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে সেনা ও পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, আকস্মিক বন্যায় ১ লাখ ৮৬ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ৩০ লাখেরও বেশি গবাদিপশু ও হাঁস-মুরগি। এতে মোট আর্থিক ক্ষতি শত কোটি ডলারের ঘর ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

বন্যার কারণে যোগাযোগব্যবস্থাও ছিন্ন হওয়ার পথে। রোববার সকাল পর্যন্ত প্রায় ২ লাখ ৬০ হাজার পরিবার বিদ্যুৎবিহীন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও রেলপথের বেশিরভাগ অংশেই যান চলাচল বন্ধ রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের এই দফায় ভিয়েতনামে টানা দুই দফা টাইফুন—কালমায়েগি এবং বুয়ালোই—এর প্রভাব পড়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। পরপর দুটি শক্তিশালী ঝড় আঘাত হানায় পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বিস্তর বেড়ে যায়।

এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। কিন্তু প্রবল স্রোত ও কাদামাটির ঢল উদ্ধার তৎপরতায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের মতে—আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন