বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজায় বিমান হামলায় হামাসের পাঁচ যোদ্ধা নিহত, উত্তেজনা অব্যাহত

ডেস্ক রিপোর্ট।।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, নিহতরা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল, যা সেনাদের জন্য “ঝুঁকিপূর্ণ পরিস্থিতি” তৈরি করেছিল। তাই তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলেও, রাফা অঞ্চলের প্রায় ২০০ হামাস যোদ্ধা এখনও আটকা রয়েছেন। তারা সুড়ঙ্গের ভিতরে অবস্থান নিয়েছিলেন। নিহত পাঁচজন ওই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার সময় হামলায় প্রাণ হারান।

যুদ্ধবিরতির পর ইসরায়েল রাফা অঞ্চলের নিয়ন্ত্রণ কঠোরভাবে বজায় রেখেছে। যুদ্ধবিরতির পর হামাসের যোদ্ধাদের নিরাপদভাবে গাজার অভ্যন্তরীণ এলাকায় বা অন্য দেশে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছিল। তবে এই আলোচনার মধ্যেই পাঁচজনকে হত্যা করা হয়েছে।

এর আগে ইসরায়েল দাবি করেছিল, হামাসের আটকা থাকা ২০০ যোদ্ধাকে প্রথমে আত্মসমর্পণ করতে হবে, তারপর তাদেরকে ছাড়া করা হবে বা ইসরায়েলে নেওয়া হবে। কিন্তু হামাস তাদের যোদ্ধাদের আত্মসমর্পণ করতে দেবে না বলে জানিয়েছে।

এই ঘটনা আবারও গাজায় উত্তেজনা এবং রাজনৈতিক দ্বন্দ্বকে জোরদার করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন