বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফিলিপাইনের সাবেক মেয়রকে যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট।।

ফিলিপাইনের সাবেক মেয়র অ্যালিস গুওকে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি ও মানব পাচারের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ মিলিয়ন পেসো জরিমানা কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আরও তিনজন সহকারীও একই শাস্তি ভোগ করবেন।

অভিযানের সময় বাম্বান শহরে দেশের বৃহত্তম জালিয়াতি কেন্দ্রগুলোর মধ্যে একটি ধ্বংস করা হয়। এই অভিযানে প্রায় ৮০০ জন ফিলিপিনো ও বিদেশিকে উদ্ধার করা হয়। এরপর গুওর বিরুদ্ধে অনলাইন ক্যাসিনোর আড়ালে মানব পাচার এবং জালিয়াতি সিন্ডিকেট পরিচালনার অভিযোগ আনা হয়।

৩৫ বছর বয়সী গুওকে গত বছর কয়েক সপ্তাহ ধরে পলাতক থাকার পর গ্রেফতার করা হয়। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে এখনও পাঁচটি মামলা চলমান, যার মধ্যে একটি অর্থ পাচারের অভিযোগ অন্তর্ভুক্ত।

২০২২ সালে রাজধানী ম্যানিলার উত্তরে অবস্থিত বাম্বানের মেয়র নির্বাচিত হন গুও। স্থানীয়রা আগে তাকে যত্নশীল ও সহানুভূতিশীল নেতা হিসেবে চিহ্নিত করতেন। তবে ২০২৪ সালে বড় জালিয়াতি কেন্দ্রের উদঘাটনের পর শহরটি আলোচনায় আসে। তদন্তে দেখা যায়, গুওর জন্মসনদে অসঙ্গতি রয়েছে—তিনি দাবি করেছিলেন ফিলিপাইনে জন্মেছেন, কিন্তু পরিবারসহ কিশোর বয়সে চীন থেকে আগত ছিলেন। এছাড়া তার আঙুলের ছাপ চীনা নাগরিক হুয়া পিং-এর সঙ্গে মিলে যায়।

এই ঘটনাগুলোর পর তাকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয় এবং ২০২৪ সালের জুলাই মাসে তিনি নিখোঁজ হন। আন্তর্জাতিক অনুসন্ধানের পর ইন্দোনেশিয়ার সাহায্যে সেপ্টেম্বর ২০২৪-এ গ্রেফতার করে ফিলিপাইনে ফিরিয়ে আনা হয়। এরপর তার ফিলিপাইনের পাসপোর্টও বাতিল করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন