বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঝালকাঠিতে মহাসড়কে টায়ারে আগুন, নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট।।

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় টায়ারে আগুন জ্বালানোর মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক ঘটনাস্থলে এসে টায়ারে আগুন জ্বালিয়ে কিছুক্ষণ স্লোগান দেয় এবং পরে দ্রুত মোটরসাইকেলে সরে যায়। এতে সাময়িকভাবে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

ঘটনার পরই ঝালকাঠি জেলা পুলিশ শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। আদালত চত্বর, কলেজ মোড়, ফায়ার সার্ভিস মোড়সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত টহল বসানো হয়। একই সঙ্গে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জুলাই স্মৃতিসৌধ এলাকাতেও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “ঝালকাঠিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। যাতে কোনো ধরনের নাশকতা কিংবা জনসম্পদের ক্ষতি করতে না পারে—সে বিষয়ে আমরা তৎপর ছিলাম।”

ঘটনার পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন