বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আলেম-ওলামাদের বিষয়ে অশালীন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় কর্মী-সমর্থকদের আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি লেখেন, যারা সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা পোষণ করেন, তাদের উচিত কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে অসম্মানজনক মন্তব্য না করা।

তিনি আরও উল্লেখ করেন, কেউ যদি এমন আচরণ করেন, তবে তা বিবেচিত হবে যে তিনি প্রকৃতপক্ষে জামায়াতে ইসলামীকে ভালোবাসেন না। শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন