বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দলীয় সভা শেষে ফিরছিলেন বাড়ি, ট্রাকচাপায় ৩ বিএনপিকর্মী নিহত

ডেস্ক রিপোর্ট।।

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজনগর ইউনিয়নের জামির ইজারদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)। তারা তিনজনই স্থানীয় বিএনপিকর্মী বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিকেলে রামপালের ভাগার বালুর মাঠে বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাবুরবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন