বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের হাতে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে অন্তত ১৫০ বার ধ্বংস করা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান “৬০ মিনিটস”-এর এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “আমাদের কাছে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমি মনে করি, পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আমাদের কিছু করা উচিত। এ নিয়ে আমি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও কথা বলেছি।”

তিনি আরও বলেন, “আমাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু এসব অস্ত্র তৈরি করে যদি পরীক্ষা না করা হয়, তাহলে কীভাবে জানা যাবে এগুলো কাজ করছে কিনা?”

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ নয় যারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। “উত্তর কোরিয়া ছাড়াও আরও অনেক দেশ নিয়মিত এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রেরও এ থেকে বিরত থাকা উচিত নয়,” বলেন তিনি।

 প্রেসিডেন্ট আরও যোগ করেন, রাশিয়া ও চীনের কাছেও বিশাল পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এসব বিষয়ে “গোপনে নয়, প্রকাশ্যেই কাজ করে”— এমন মন্তব্যও করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন