বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া ভালো: হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংশোধনী প্রক্রিয়া সময়মতো সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করা উচিত। তিনি জুলাই সনদ রাষ্ট্রপতির হাত থেকে নেওয়াকে “পরিতাপের বিষয়” হিসেবে মন্তব্য করেছেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, “আমরা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছি। দলের সকল নীতি ও সিদ্ধান্তই জনগণের মতামত থেকে এসেছে।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর ড. মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন। তাই ঘোষণাপত্রের বৈধতা নিশ্চিত করতে তার প্রতি আমাদের আহ্বান থাকবে। একটি পক্ষ চাইছে রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করবেন, কিন্তু আমি মনে করি, রাষ্ট্রপতির হাত থেকে সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুব দেওয়া শ্রেয়।”

তিনি আরও উল্লেখ করেন, “ঢাকার পর ভোলায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে। যদি সেই পরিবারগুলো জানত রাষ্ট্রপতি জুলাই সনদ দিচ্ছেন, তাহলে তারা সবাই আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিত। এর চেয়ে বড় পরিতাপ আর কিছু হতে পারে না।”

সভায় হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি বিজেপির নেতাকর্মীদের ওপর হওয়া হামলারও নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন