বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজায় মানবিক সহায়তায় বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

ডেস্ক রিপোর্ট।।

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজার সংকটময় এলাকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়ার বিরুদ্ধে নির্দেশনা জারি করেছে। বুধবার হেগে দেওয়া পরামর্শমূলক রায়ে আদালত বলেছে, ইসরায়েল দখলদার শক্তি হিসেবে ফিলিস্তিনিদের খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দিতে পারবে না। যুদ্ধক্ষেত্রে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।

আইসিজে রায়ে উল্লেখ করা হয়, এটি একটি পরামর্শমূলক সিদ্ধান্ত হলেও তার আইনি ও নৈতিক গুরুত্ব অপরিসীম। যদিও ইসরায়েল এই রায় প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে রায় মানার আহ্বান জানিয়েছেন।

বিশেষ করে, আইসিজে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-র ত্রাণ কার্যক্রমে ইসরায়েলকে বাধা না দিতে বলেছেন। ইসরায়েলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালত জানিয়েছে, প্রমাণের অভাবে এই নিষেধ অবৈধ।

ফিলিস্তিনি প্রতিনিধি আম্মার হিজাজি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা ইসরায়েলকে রায় মানাতে চাপ দিন।

আন্তর্জাতিক খাদ্য সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর গাজায় প্রায় ৫৩০টি ট্রাকের মাধ্যমে ৬,৭০০ টন খাদ্য পৌঁছেছে, যা প্রায় অর্ধ মিলিয়ন মানুষকে দুই সপ্তাহের খাদ্য জোগাবে। তবে, দৈনিক খাদ্য সরবরাহ লক্ষ্য থেকে অনেক কম, যা এখনও সংকট কাটাতে যথেষ্ট নয়।

রায়ের পর নরওয়ে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে, যাতে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে আর বাধা না দেয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন