বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শিকলে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার সেই খতিব

ডেস্ক রিপোর্ট।।

বিটিসিএল টিএন্ডটি কলোনির জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ (৬০) পঞ্চগড়ের হিলির্বোড এলাকা থেকে শিকলবন্দী ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেছেন। দীর্ঘদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছিল একটি বিতর্কিত গ্রুপ।

মাওলানা মহিবুল্লাহ ২১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তার ওপর ১২টি হুমকিপূর্ণ চিঠি পাওয়ার পর তার নিখোঁজের খবর আসে।

আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী নিশ্চিত করেন, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা গাছের সঙ্গে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পেয়ে ‘৯৯৯’ জাতীয় জরুরি সেবায় খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

টঙ্গীর টিএন্ডটি কলোনির মুসল্লিরা জানিয়েছেন, মাওলানা মহিবুল্লাহ সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ এবং উগ্রপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে জুমার খুতবায় ধারাবাহিক বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্যের কারণে গত কিছুদিন ধরে বিভিন্ন হুমকিপূর্ণ চিঠি তাকে দেওয়া হচ্ছিল।

মাওলানার ছেলে মোহামুদুল্লাহ টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অহিদুজ্জামান জানান, মাওলানা মহিবুল্লাহকে উদ্ধার করা হয়েছে এবং তাকে দ্রুত টঙ্গী নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন