মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

পরিণীতি চোপড়ার কোলজুড়ে এলো পুত্রসন্তান

ডেস্ক রিপোর্ট।।

বলিউড তারকা পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। আজ রোববার (১৯ অক্টোবর) সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পরিণীতি চোপড়া এক পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই খুশির খবরটি অভিনেত্রী ও রাজনীতিক স্বামী নিজেরাই জানিয়েছেন এক যৌথ বিবৃতিতে। তারা লিখেছেন, “অবশেষে সে এসেছে—আমাদের ছোট্ট রাজপুত্র। আমাদের জীবন যেন নতুন করে শুরু হলো। আমরা আগেও ভালো ছিলাম, কিন্তু এখন পরিপূর্ণ।”

দম্পতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আজ সকালে প্রসব ব্যথা শুরু হলে পরিণীতিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি হাসপাতালে বিশ্রামে রয়েছেন এবং কয়েকদিনের মধ্যেই বাসায় ফিরবেন।

এর আগে চলতি বছরের আগস্টে সন্তান আগমনের ঘোষণা দেন পরিণীতি-রাঘব। ইনস্টাগ্রামে একটি ‘বেবি থিম’ কেকের ছবি পোস্ট করে তারা লিখেছিলেন, “এক যোগ এক সমান তিন”—তখন থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। বিয়ের পর পরিণীতি অভিনয় থেকে সাময়িক বিরতিতে যান। ধারণা করা হচ্ছে, মা হওয়ার পর তিনি কিছু সময় পরিবারের সঙ্গেই কাটাতে চান।

এদিকে বলিউড তারকা থেকে শুরু করে রাজনীতিক, সকল মহল থেকে দম্পতিকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ভক্ত-অনুরাগীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন