বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কুমিল্লায় রিয়াল কেনার নামে হজ মোয়াল্লেমকে ভিম সাবান দিয়ে প্রতারণা

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লা নগরীতে হজ মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম প্রতারিত হয়ে দেড় লাখ টাকার বিনিময়ে সৌদি রিয়ালের পরিবর্তে পেয়েছেন একটি ভিম সাবান! এ ঘটনায় ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর। নগরীর নজরুল এভিনিউয়ের একটি মানি এক্সচেঞ্জের সামনে দুই ব্যক্তি সেলিমকে কম দামে সৌদি রিয়াল দেওয়ার প্রস্তাব দেয়। পরে তাদের কথামতো রেইসকোর্সের ইস্টার্ন প্লাজার সামনে গিয়ে দেড় লাখ টাকা প্রদান করেন তিনি। সেসময় এক প্রতারক কৌশলে তাকে টিস্যু দেয় মুখ মুছতে, এরপরেই অচেতন হয়ে পড়েন সেলিম।

জ্ঞান ফিরলে দেখেন টাকা নেই, পরিবর্তে ব্যাগে রয়েছে একটি ভিম সাবান। তবে প্রতারকদের একজন মো. সুজন মিয়ার ছবি ও নাম সংগ্রহ করতে সক্ষম হন তিনি।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন