বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দুর্যোগ ও ত্রাণ কার্যক্রমে অনিয়ম, ব্যবস্থা নেওয়ার নির্দেশ: উপদেষ্টা ফারুক-ই-আজম

ডেস্ক রিপোর্ট।।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং তা তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

সোমবার (১৩ অক্টোবর) বরিশালের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন,

“আমি সম্প্রতি উপকূল অঞ্চলের দুর্গম এলাকাগুলো পরিদর্শন করেছি। অনেক স্থানে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিতরণে অনিয়ম ও স্বচ্ছতার অভাব লক্ষ করেছি। এসব বিষয় চিহ্নিত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এই সফরের মূল উদ্দেশ্যই ছিল ভিত্তি পর্যায়ে বাস্তব চিত্র পর্যবেক্ষণ এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে বাস্তবতা অন্তর্ভুক্ত করা।

এর আগে সকাল সাড়ে ১১টায় উপদেষ্টা বরিশাল নগরীর রাজা বাহাদুর সড়কে র‌্যালিতে অংশ নেন।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

রায়হান কাওছার – বিভাগীয় কমিশনার, বরিশাল (সভাপতিত্ব)

মোস্তাফিজুর রহমান – সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

রেজওয়ানুর রহমান – মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

সভায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্বল অবকাঠামো, উপকূলীয় এলাকায় টেকসই বাসস্থান এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা।

“প্রাকৃতিক দুর্যোগ আমাদের রোধ করার সুযোগ নেই, কিন্তু এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য পরিকল্পনা, সতর্কতা ও স্বচ্ছতা জরুরি। আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন