বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নভেম্বরে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক থেকে মুক্তির আশা ভারতের

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা শুল্ক এ বছর নভেম্বরের শেষেই প্রত্যাহার হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন।

কলকাতায় মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI) আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।

অনন্ত নাগেশ্বরন বলেন,

“আমরা সবাই এই বিষয়ে কাজ করছি। আমি মনে করি, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা শুল্ক আরোপ করা হয়েছিল। তবে সাম্প্রতিক অগ্রগতির প্রেক্ষিতে আশা করছি, ৩০ নভেম্বরের পর আর এই শুল্ক থাকবে না।”

তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যেই এ বিষয়ে সমাধান আসতে পারে। পাশাপাশি ভারতের পাল্টা শুল্ক নিয়েও ইতিবাচক অগ্রগতি আশা করা যাচ্ছে।

ভি অনন্ত নাগেশ্বরন জানান, ভারতের রপ্তানি আয় এখন বছরে প্রায় ৮৫ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই তা ১ লাখ কোটি ডলারে পৌঁছাতে পারে।

“এই পরিমাণ রপ্তানি ভারতের জিডিপির প্রায় ২৫ শতাংশ— যা একটি উন্মুক্ত, শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অর্থনীতির প্রতিচ্ছবি,” — বলেন নাগেশ্বরন।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ‘আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন’ ব্যবহার করে ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ করেন। পরবর্তীতে সেই শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা হয়, যার ফলে ভারতের বিভিন্ন পণ্যে আমদানিকালে বড় ধাক্কা খায় রপ্তানিকারকরা।

তবে মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু পণ্যের ওপর এই বাড়তি শুল্ক প্রযোজ্য হবে না। সেগুলো হলো:

লোহা ও ইস্পাতজাত পণ্য ও তাদের ডেরিভেটিভ,অ্যালুমিনিয়ামজাত পণ্য ও তাদের ডেরিভেটিভ,যাত্রীবাহী গাড়ি (সেডান, এসইউভি, মিনিভ্যান, হালকা ট্রাক ইত্যাদি),আধা-প্রস্তুত ও উচ্চ-প্রক্রিয়াজাত তামা পণ্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন