বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভারতের পানি ছাড়ায় পাকিস্তানে শতদ্রু নদীতে বড় বন্যার আশঙ্কা, ৯ জেলায় সতর্কতা

ডেস্ক রিপোর্ট।।

ভারতের হরিকে ও ফিরোজপুর হেডওয়ার্কস থেকে অতিরিক্ত পানি ছাড়ার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর জেরে শতদ্রু নদীতে উচ্চমাত্রার বন্যার সতর্কতা জারি করেছে পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।

পিডিএমএ জানিয়েছে, অন্তত ৯টি জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— কাসুর, ওকারা, পাকপত্তন, বাহাওয়ালনগর, ভেহারি, লোধরান, বাহাওয়ালপুর, মুলতান ও মুজাফফরগড়।

পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পানি ছাড়ার তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে সতর্কবার্তাও পাঠানো হয়। পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েকদিন বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এদিকে চেনাব নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কমপক্ষে ২৫১টি গ্রাম প্লাবিত হয়েছে। ত্রিম্মু হেডওয়ার্কস এলাকায় পানি প্রবাহ রেকর্ড হয়েছে প্রতি সেকেন্ডে ০.৫ কিউসেকের বেশি।

পাকিস্তানি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্লাবিত এলাকায় মানুষ ও গবাদিপশুদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। পাশাপাশি দুর্গতদের মধ্যে খাদ্য ও পশুখাদ্য সরবরাহ করা হচ্ছে।

ডেপুটি কমিশনার আলী আকবর ভান্ডার বলেন, “আমরা বন্যাদুর্গতদের সর্বোচ্চ সহায়তা দিতে চেষ্টা করছি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন