মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপ শুরু, আবেদন চলছে ২৫ আগস্ট পর্যন্ত

ডেস্ক রিপোর্ট।।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অনলাইন আবেদন চলবে ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিতীয় ধাপে যারা আবেদন করবেন, তাদের ফল প্রকাশ করা হবে আগামী ২৮ আগস্ট। যারা প্রথম ধাপে মনোনীত হননি কিংবা কোনো প্রতিষ্ঠানে সুযোগ পাননি, তারা এই ধাপে আবেদন করতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও ভর্তি কমিটির প্রধান অধ্যাপক মো. রিজাউল হক জানান,
এবার সারা দেশে ৮ হাজার ১৫টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি আসন রয়েছে।

প্রথম ধাপে আবেদন করেছিল ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। ফলে প্রায় ২৫ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে নির্বাচিত হননি। তাদের জন্য দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া একটি নতুন সুযোগ।

ভর্তি প্রক্রিয়ার ধাপগুলো

  1. প্রথম ধাপের আবেদন: সম্পন্ন হয়েছে

  2. দ্বিতীয় ধাপের আবেদন: ২৩-২৫ আগস্ট

  3. দ্বিতীয় ধাপের ফল: ২৮ আগস্ট

  4. তৃতীয় ধাপ ও নিশ্চিতকরণ প্রক্রিয়া: ফল প্রকাশের পর ঘোষণা

 আবেদন করতে ভিজিট করুন:
 www.xiclassadmission.gov.bd

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন