শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহায়তা করে পুলিশের একটি টিম।

জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো:

  • মেসার্স মোমিন স্টোর – ৫,০০০ টাকা (স্বত্বাধিকারী: মোমিনুল ইসলাম)

  • মেসার্স ইসলাম বীজ ভাণ্ডার – ২০,০০০ টাকা (স্বত্বাধিকারী: মোস্তাফিজুর রহমান)

  • মেসার্স আসিফ বীজ ভাণ্ডার – ৭,০০০ টাকা (স্বত্বাধিকারী: আতিকুল ইসলাম)

সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন